সর্বশেষ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন

মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সংসদ সদস্য এলিজা জামানের শপথ গ্রহণ আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ শপথ অনুষ্ঠান হবে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে আসনটির ১৮৫টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকালে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে নির্বাচনে অনিয়মের আশঙ্কা প্রকাশ করেছে জামায়াতে ইসলামী।

সিইসির সঙ্গে বৈঠকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণের এক দিন আগে নির্বাচনী পরিবেশ নিয়ে আলোচনা করতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে বসেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দল। বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়। এতে উপনির্বাচন ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের পরিবেশ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাহার করলেন ওবায়দুল্লাহ মাসুদ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য জানিয়ে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন বিএনপি নেতা ওবায়দুল্লাহ মাসুদ। এর ফলে এই আসনে বিএনপির একক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন। আগামী ২৯ অক্টোবরের এই উপনির্বাচনে বিএনপির দলীয় প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন ওবায়দুল্লাহ মাসুদ।

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অংশ নেওয়া সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছে জেলা নির্বাচন কার্যালয়। যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে নিশ্চিত করেন। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: প্রার্থী বাতিলের ঝুঁকি এড়াতে বিএনপির বিকল্প কৌশল, মনোনয়ন জমা দিলেন ৬ জন

ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচনে নির্বাচন কমিশনের বাছাইয়ে প্রার্থী বাতিলের ঝুঁকি এড়াতে বিশেষ কৌশল নিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে মূল প্রার্থীর পাশাপাশি একজন বিকল্প প্রার্থীসহ মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।